মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৬

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মৃত বিশ্বনাথ ঘোষের পুত্র হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার কালিয়া উপজেলার হেমন্ত ঘোষের স্ত্রী সীমা বিশ্বাস (২৯), নড়াইল উপজেলার বখতিয়ার রহমানের মেয়ে রোমেনা খামন (৩৬), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হৃদয় খানের স্ত্রী শ্রাবণী আক্তারRead More



































