Main Menu

ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন সুনামগঞ্জের এক যুবক।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফিরে আসা মো. জাকির হোসেন (৩৪) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কালিকাপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারিকভাবে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে জাকির হোসেন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন খোঁজ করেও ব্যর্থ হওয়ায় একপর্যায়ে তারা আশা ছেড়ে দেন। নিখোঁজের বছরখানেক পর ভারতের স্থানীয় এক মানবাধিকারকর্মীর মাধ্যমে পরিবার জানতে পারে, জাকির ভারতের শিলচর জেলে রয়েছেন।

পরে ওই মানবাধিকারকর্মীর সহযোগিতায় ট্রাভেল পারমিট সংগ্রহসহ প্রয়োজনীয় আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষে শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয় জাকির হোসেনকে।

Manual7 Ad Code

এদিকে দীর্ঘ চার বছর পর পরিবারের সদস্যদের কাছে ফিরে আসায় স্বজনদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। জাকিরের বাবা মো. আব্দুল মান্নান বলেন, ‘ছেলেকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তো তার ফিরে আসার আশাই ছেড়ে দিয়েছিলাম। এর মধ্যে ছেলেকে ফেরত পেয়ে ভালো লাগছে।’ জাকির কিভাবে ভারতে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বাবা ঠিক জানতে পারিনি।’

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শেওলা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই এমএইচ সজল। তিনি জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে জাকির হোসেনকে গ্রহণ করা হয়। পরিচয় যাচাইসহ আইনী প্রক্রিয়া শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code