সিলেটে ২ মহিলা ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ২ মহিলা ছিনতাইকারী।
বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।
পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ মহিলা ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা।পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed