Main Menu

হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফাঁদ থেকে বাঁচতে গোপন ৫ ট্রিক্সস

Manual5 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনলাইন প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। ভুয়া পরিচয়ে বার্তা পাঠানো, এককালীন গোপন নম্বর হাতিয়ে নেওয়া, ভয় দেখিয়ে অর্থ আদায় কিংবা ব্যক্তিগত তথ্য চুরির মতো নানা কৌশলে প্রতারকরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপও এখন প্রতারকদের অন্যতম লক্ষ্য। তবে কয়েকটি সহজ নিরাপত্তা ব্যবস্থা চালু রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অচেনা নম্বরের কল বন্ধ রাখুন;

অপরিচিত নম্বর থেকে বারবার কল এলে বিরক্তির পাশাপাশি প্রতারণার ঝুঁকিও থাকে। তাই অচেনা নম্বরের কল নীরব রাখার সুবিধা চালু করলে সেই নম্বরের কল আর ফোনে বাজবে না। তবে কলের তথ্য তালিকায় দেখা যাবে।

অচেনা নম্বরের তথ্য যাচাই করুন;

অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সেটি আপনার পরিচিত তালিকায় আছে কি না, কোনো সাধারণ গ্রুপে যুক্ত আছে কি না কিংবা এটি নতুন নম্বর কি না—এসব তথ্য দেখে নম্বরটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা নেওয়া যায়।

Manual8 Ad Code

স্ক্রিন শেয়ার করার আগে সতর্ক থাকুন;

Manual1 Ad Code

ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার সুযোগ ব্যবহার করে প্রতারকরা অনেক সময় ব্যাংকিং তথ্য বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই অপরিচিত কারও অনুরোধে কখনোই স্ক্রিন শেয়ার করা উচিত নয়।

নতুন যন্ত্রে সংযোগের সতর্কবার্তা গুরুত্ব দিন;

আপনার অনুমতি ছাড়া কেউ হোয়াটসঅ্যাপ অন্য যন্ত্রে চালু করার চেষ্টা করলে সতর্কবার্তা আসে। এমন বার্তা পেলে নিজে অনুরোধ না করে থাকলে সঙ্গে সঙ্গে তা বাতিল করুন।

দুই ধাপের নিরাপত্তা চালু করুন;

Manual7 Ad Code

হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হলো দুই ধাপের যাচাই। এটি চালু থাকলে এককালীন গোপন নম্বরের পাশাপাশি অতিরিক্ত একটি ছয় সংখ্যার গোপন নম্বর দিতে হয়। ফলে অন্য কেউ সহজে আপনার হিসাবে প্রবেশ করতে পারে না।

নিরাপদ থাকতে আরও যা করবেন;

কখনোই এককালীন গোপন নম্বর বা যাচাই নম্বর অন্য কারও সঙ্গে ভাগ করবেন না। অপরিচিত নম্বর থেকে পাঠানো সন্দেহজনক সংযোগে প্রবেশ করা থেকে বিরত থাকুন। ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের পরিচয়ে কেউ ভিডিও কল বা স্ক্রিন শেয়ার করতে বললে সতর্ক থাকুন। পাশাপাশি নিয়মিত হোয়াটসঅ্যাপ হালনাগাদ করলে সর্বশেষ নিরাপত্তা সুবিধা ব্যবহার করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এসব নিরাপত্তা ব্যবস্থা চালু করলেই ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব এবং হোয়াটসঅ্যাপ হিসাবকে সাইবার প্রতারকদের হাত থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code