Main Menu

সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুরুকখলা পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযার নামাজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা (বিকাল ৩ টায়) মনির আহমদ একাডেমি ও কলেজের মাঠে অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

গত ১২ জুলাই রবিবার দুপুর ২টায় লন্ডনের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী ও ৭ ছেলে ও ২ মেয়ের গর্ভিত পিতা ছিলেন। এক ছেলে ও এক মেয়ে পিতার আগেই পরকালে চলে গেছেন।

Manual5 Ad Code

মরহুম মনির উদ্দিন আহমদ দীর্ঘ ৬৬ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্ব ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের শিক্ষা ও সমাজ সেবামূলক কার্যক্রমে গভীরভাবে অগ্রণী ভুমিকা পালন করেছেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযার নামাজে অংশগ্রহনের জন্য মরহুমের ছেলে মনির আহমদ একাডেমীর ট্রাস্টি সদস্য যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ ও ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা এবং একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code