সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুড কর্ণারের সামনে থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শামসুল (৪৯) জৈন্তাপুর উপজেলার সরিফৌদ বা সারিঘাট এলাকার মৃত জাফর আলীর ছেলে। এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধারের পর জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দের করা হয়েছে।
« সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার (Previous News)
(Next News) হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু »
Related News
সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরেRead More
সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশRead More



Comments are Closed