Main Menu

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিতে রাষ্ট্রীয় শোক পালন: পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া

বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

একইসাথে এদিন বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম প্রমুখ।

গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন।

Share





Related News

Comments are Closed