সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের লম্বা ছুটিতে কোনো নগরের কোন বাসিন্দা চাইলে টাকা, স্বর্ণ, রোপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ পুলিশের ভল্টে সংরক্ষণ করতে পারবেন। এমনটি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ। বুধবার (২০ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এমনটি বলেন। তিনি বলেন, ঈদে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগীতা চাইলে সহযোগীতা করবে সিলেট মহানগর পুলিশ। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সাহায্য চাইতে হবে। সেটি করলে যে কাউকে তারা সহযোগীতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। পুলিশ কমিশনার আরও বলেন, শুধু নগদ টাকা বহন নয়, ঈদের লম্বা ছুটিতে কোনো নাগরিক টাকা, স্বর্ণ রোপ্য বাRead More



































