Main Menu

লালমনিরহাটের দহগ্রামে সীমান্তে সাবেক ডিজি সাব্বির আটক

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার পর আটক হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস।

শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এর আগে একই দিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। এসময় দুটি কূটনৈতিকসহ তার মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

সাব্বির বিন শামস বিগত আওয়ামীলীগ সরকার আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও লন্ডন হাইকমিশনের সাবেক মিনিস্টার ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

Share





Related News

Comments are Closed