সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শামিমুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করাই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য। কলেজের কঠোর নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে মানসম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং চিকিৎসা সেবায় দক্ষ ও মানবিক নার্স হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও যুবায়ের আহমেদ এবং অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, শিশু কল্যাণ কেন্দ্র ও নার্সিং কলেজের ভাইস চেয়ারম্যান ফকরুল ইসলাম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডি সদস্য অধ্যাপক ডাঃ মাসুদুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাঈদ, পারভেজ আহমদ, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ডা. তৌহিদ চৌধুরী, পূজা আচার্য্য, আসমা বেগম ও চৌধুরী লাবিব ইয়াসির।
বক্তব্য রাখেন, স্নিগ্ধা পাল ছষ্টি, ইকরামুল রিদন মিল্কি, সুস্মিতা পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নওশীন ফেরদোছী কলি, জামিলা যাহান স্বর্ণা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং নতুন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
Related News
৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আর্থিক দৈন্যদশাকে জয় করে সফলতার নতুন গল্প লিখলেন হবিগঞ্জেরRead More
জকিগঞ্জের নাফিসা পেলেন ৭৫ লাখ টাকার স্কলারশিপ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এRead More



Comments are Closed