চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে মোছা. নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪২ হাজার ৯৬৯ জন।
Related News
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More



Comments are Closed