Main Menu

শাবিপ্রবির ছাত্রীকে হেনস্তা, অভিযুক্তের হলের আসন বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফাতিমা-তুজ-জাহরা হলে শারীরিক ও মৌখিকভাবে হেনস্তার দায়ে এক শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ফাতিমা-তুজ-জাহরা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্রী। তিনি ঐ হলের ১০৭ নম্বর রুমে থাকতেন। তার পার্শ্ববর্তী ১০৪ নম্বর রুমের নোশিন তাবাসসুম নিহা হল প্রাধ্যক্ষের কাছে তার দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত ও প্রমাণাদি সাপেক্ষে প্রভোস্টবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তার আসন বাতিল করা হয়।

হল সূত্রে জানা যায়, রাজিয়া পারভীনের দ্বারা বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হচ্ছিলেন অন্যান্য শিক্ষার্থীরা। তাই এর সুষ্ঠু তদন্তের জন্য ৮০ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র হল প্রাধ্যক্ষ বরাবর দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ওই হলের শিক্ষার্থীদের নিয়ে ৪ মে একটি সভা করেন হল প্রাধ্যক্ষ। সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর তদন্ত ও প্রমাণাদির ভিত্তিতে ওই শিক্ষার্থীর আসন বাতিল করেন হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফাতিমা-তুজ-জাহরা হলের সহকারী প্রাধ্যক্ষ হুসনে আরা চৌধুরী বলেন, রাজিয়া পারভীনের বিরুদ্ধে হলের ৮০ জন শিক্ষার্থী গণস্বাক্ষর দিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা বিষয়টি তদন্ত করি। পক্ষ, বিপক্ষ ও নিরপেক্ষ সবার বক্তব্য শুনেছি। পরবর্তীতে তথ্য ও প্রমাণাদির ভিত্তিতে অভিযুক্ত ছাত্রী রাজিয়া পারভীনের হলের আসন বাতিল করা হয়েছে।

Share





Related News

Comments are Closed