মাধবপুরে দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে বুধবার (২০ মে) হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুড ডে ফুড এন্ড ফ্যামিলি পার্কের কনফারেন্স হলরুমে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
খামার পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে মাধবপুর উপজেলার মোট ৩৩ জন খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: সাকিব মিয়া অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল স্যালস ম্যানেজার মো: আক্তারুজ্জামান, স্বাগত বক্তব্য দেন মো: শহীদুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার হবিগঞ্জ।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে অধিক দুধ ও মাংস উৎপাদন ও লাভ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed