Main Menu

‘মুল্লুক চলো’ আন্দোলন দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী ও চা শ্রমিক হত্যাকাণ্ডের শিকার শহীদদের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (২০ মে) সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের দলদলী চা বাগান শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সংক্ষিপ্ত সভায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, ইতিহাসের এক নৃশংসতম অধ্যায় এই ২০ মে। অথচ আজ পর্যন্ত এই ঐতিহাসিক দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক হত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং এই দিনে শ্রমিকদের ছুটিও দেওয়া হয় না। চা শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস ও তাঁদের অধিকারের মর্যাদার স্বার্থে অনতিবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরোও বলেন, আজ ১০৫ বছর পার হয়ে গেলেও চা শ্রমিকদের ভাগ্যের আমূল পরিবর্তন হয়নি। এখনও তারা দৈনিক নামমাত্র মজুরি, ভূমির অধিকার ও বাসস্থানের অনিশ্চয়তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অমানবিক জীবনযাপন করছেন। ১৯২১ সালের ২০ মে যে ঐতিহাসিক রক্তপাত হয়েছিল, তার চেতনাকে ধারণ করে চা শ্রমিকদের পূর্ণাঙ্গ নাগরিক অধিকার ও ন্যায্য মজুরি আদায়ের সংগ্রাম আগামীতে আরও বেগবান করতে হবে।

এসময় দলদলী চা-বাগান পঞ্চায়িত কমিটির সভাপতি মিন্টু দাশ, সহ-সভাপতি অনিতা দাশ, গৌরি দেবী, বাবু মন্ডল সহ বাগানের চা-শ্রমিকরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code