সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। তার বাড়ি সিলেটের সদর উপজেলা। এনিয়ে চলতি বছরে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
৯ মাস বয়েসি এই শিশু মঙ্গলবার (১৯ মে) সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাতালে মৃত্যুবরণ করেছে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বুধবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৮০ জন রোগী ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে ৯ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।
এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৭ শিশু।
Related News
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশেRead More
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩২৪
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed