কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডাতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রোববার (১৭ মে) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, গত এক মাসে কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে বর্তমানে ইবোলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪৬ জন রোগী। তাদের মধ্যে আট জনের শরীরে পরীক্ষাগারে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আন্তর্জাতিকভাবে সতর্কতা জারি করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং সীমান্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে।
ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ে। জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ এর প্রধান উপসর্গ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed