Main Menu

বিয়ানীবাজারে পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পৃথক দুর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার মাথিউড়া ও মুড়িয়া ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।

এর মধ্যে ​মাথিউড়ার পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর উদ্দিন।

Manual4 Ad Code

জানা যায়, দুপুরে নিজ বাড়ির আঙিনায় আম গাছে উঠেন নুর উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, সারপার গ্রামে পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাফিজ নুরুল হকের বাড়িতে থাকা বালতির পানি থেকে মুনতাহা আক্তার নামের ৪ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে হাফিজ নুরুল হকের বাড়ির গৃহকর্মীর সন্তান।

Manual8 Ad Code

​জানা যায়, দুপুরের দিকে ঘরের ভেতর অর্ধেক পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতির ভেতর মুনতাহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই দুটি বিষয়েই পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code