Main Menu

ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে পাকিস্তান

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে পাকিস্তান। পাকিস্তান সরকারের অর্থায়নে এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষায় নতুন সুযোগ তৈরি হচ্ছে। পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে আবদেন শুরু হয়েছে, যা চলবে ১০ জুন পর্যন্ত।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানায়, যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি পর্যায়ে পাকিস্তানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, আবাসন সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে। এছাড়া পাকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। নির্বাচিত ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা পূরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কোর্স, যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে পাকিস্তান হাইকমিশন।

Share





Related News

Comments are Closed