সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যাসহ সারা দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে এবং সুদূরপ্রসারী শৃঙ্খলা ভবিষ্যৎ নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
মানববন্ধনে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। মানববন্ধনে বক্তারা সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের জঘন্য ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহবান জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সিলেট বিভাগ গণদাবী পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, ফাউন্ডেশনের সিলেট বিভাগের সহ-সভাপতি এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সহ-সভাপতি মির্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মঞ্জু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. বেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, সালিশ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন আহমদ, ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিঠু, নৃপেন্দ্র সিংহ, আশরাফ হোসেন, আশরাফ তালুকদার, মোছা. রুনা সুলতানা, সিরাজুল হক, হোসাইন আহনদ মুন্না, শাহেদা বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জালালাবাদ থানাধীন সোনাতলা গ্রামের শিশু ফাহিমা দুপুরে নিখোঁজ হয়। এ ঘটনায় একই দিন পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় যুবসমাজ অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করে। একপর্যায়ে গত ১১ মে জাকির নামের এক যুবককে জালালাবাদ থানা পুলিশ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জাকির ফাহিমাকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দেয় বলে জানানো হয়।
Related News
সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলাRead More
সিলেটে গ্রাহকের গোপন ভিডিও ধারণ ও অপপ্রচারের অভিযোগে ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়েRead More



Comments are Closed