Main Menu

সূচিতে রদবদল, সিলেটে ১২ জানুয়ারী পর্যন্ত চলবে বিপিএল

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী এবার চট্টগ্রামে কোনো ম্যাচ রাখা হয়নি। চট্টগ্রামের পরিবর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।

Manual5 Ad Code

বিসিবি জানিয়েছে, ১ থেকে ১২ জানুয়ারী পর্যন্ত সিলেটে লিগ পর্বের আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারী থেকে মিরপুরে শুরু হবে ঢাকার পর্ব, যা চলবে ফাইনাল পর্যন্ত।

Manual6 Ad Code

নতুন সূচিতে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারী হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল নির্ধারিত ২৩ জানুয়ারী। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

সিলেট ম্যাচের সূচি

Manual4 Ad Code

নতুন সূচি অনুযায়ী, আগামীকাল ১ জানুয়ারী থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। ওই দিন দুপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। পরদিন ২ জানুয়ারী ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স খেলবে রংপুর রাইডার্সের সঙ্গে।

৪ জানুয়ারী সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স ম্যাচ রয়েছে। ৫ জানুয়ারী নোয়াখালী এক্সপ্রেস খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে, সন্ধ্যায় রংপুরের মুখোমুখি চট্টগ্রাম। ৭ ও ৮ জানুয়ারী ঢাকার বিপক্ষে নোয়াখালী, সিলেট ও রাজশাহীর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

৯ জানুয়ারী রাজশাহী–চট্টগ্রাম ও রংপুর–নোয়াখালী, ১১ জানুয়ারী রাজশাহী–রংপুর এবং নোয়াখালী–ঢাকা, আর ১২ জানুয়ারী সিলেট–রংপুর ও রাজশাহী–ঢাকা ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব।

ঢাকার ম্যাচ সূচি

১৫ জানুয়ারী ঢাকায় শুরু হবে শেষ পর্ব। ওই দিন চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটান্স ম্যাচ রয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারী লিগ পর্বের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

১৯ জানুয়ারী সন্ধ্যায় হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারী দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code