ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল পৌনে ৬ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলি মিয়ার নির্মাণাধীন একতলা বাড়ির সেফটিক টেঙ্কিতে কাজ করতে নেমে সকাল থেকে দুপুর পর্যন্ত একে একে মারা যান ওই ৪ নির্মান শ্রমিক।
নিহতরা হলেন- কালিকচ্ছ ও ধর্মতীর্থ গ্রামের আরমান, ইমাম হোসেন, মেহেদী ও হৃদয়।
কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়ীদ হোসেন জানান, সকাল ১১ টার দিকে প্রথম কাজ করতে নামে এক শ্রমিক। এরপর তার সাড়া-শব্দ না পাওয়ায় আরেকজন শ্রমিককে নামানো হয়। এভাবে একে একে ৪ শ্রমিক সেফটিক ট্যাঙ্কিতে নেমে মৃত্যুকে আলিঙ্গন করে। দুপুর ২ টার দিকে ৪ শ্রমিকের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে গিয়ে সেফটি ট্যাঙ্কির ভেতর থেকে ৪ মরদেহ উদ্ধার করে।
Related News
প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ২ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় সাদাRead More
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতেRead More



Comments are Closed