সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের লম্বা ছুটিতে কোনো নগরের কোন বাসিন্দা চাইলে টাকা, স্বর্ণ, রোপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ পুলিশের ভল্টে সংরক্ষণ করতে পারবেন। এমনটি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ।
বুধবার (২০ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী এমনটি বলেন।
তিনি বলেন, ঈদে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগীতা চাইলে সহযোগীতা করবে সিলেট মহানগর পুলিশ। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সাহায্য চাইতে হবে। সেটি করলে যে কাউকে তারা সহযোগীতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
পুলিশ কমিশনার আরও বলেন, শুধু নগদ টাকা বহন নয়, ঈদের লম্বা ছুটিতে কোনো নাগরিক টাকা, স্বর্ণ রোপ্য বা অন্যান্য মূল্যবান সম্পদ চাইলে পুলিশের ভল্টে সংরক্ষণ করতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের থানা বা কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
অবৈধ পশুর হাট বসতে দেওয়া হবে না: এদিকে, ঈদুল আযহায় মহানগরে অবৈধ কোন পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, সিলেট মহানগর এলাকায় এবার স্থায়ী একটি আর অস্থায়ী ৫টি- এই ৬টির বেশি কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।
সিলেট মহানগরীর স্থায়ী পশুর হাট কাজিরবাজারের পাশাপাশি এবার সিলেট সিটি কর্পোরেশন ৫টি অস্থায়ী হাট ইজারা দিয়েছে। সেগুলো হচ্ছে, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল সংলগ্ন ফাঁকা মাঠ, নতুন টুকেরবাজার তেমুখী সংলগ্ন খালি জায়গা, শহরতলীর মিরাপাড়ায় আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি মাঠ, শাহপরান বাজার সংলগ্ন খালি জায়গা এবং সিসিকের মালিকানাধীন তেতলীর এসফল্ট মাঠ।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed