নরসিংদীতে অপহৃত শিশু ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, স্বামী-স্ত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১১ এর যৌথ টিম।
এসময় অপহরণকারী সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে এ দুজনকে আটক ও শিশুকে উদ্ধার করে র্যাব।
আটকরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মাওনপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন (৪০) ও তার স্ত্রী শরীফা বেগম (৩৫)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান- ছাকিনা আক্তার নামের এক নারী উম্মে হানি নামের তার ৩ বছরের মেয়ে নিয়ে নরসিংদী জেলার শিবপুর থানাধীন ধানুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে ছাকিনা এবং দক্ষিণ সুরমার নিজাম ও তার স্ত্রীর মধ্যে পরিচয় হয় এবং ভালো সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের জেরে নিজামের স্ত্রী শরিফা বেগম প্রায়ই ছাকিনার বাসায় যাতায়াত করতেন।
গত ১৫ মে সকাল ১০টার দিকে শরীফা বেগম ছাকিনার বাসায় গিয়ে তার শিশু মেয়েকে কোলে নিয়ে বাসার বাইরে ঘুরতে যান। কিন্তু পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় পরে ছাকিনা বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে, আটকের পর শরিফা র্যাবের কাছে শিশু অপহরণের কথা স্বীকার করে এবং টাকার বিনিময়ে বাচ্চা এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেওয়ার তথ্য প্রদান করেন।
Related News
সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র্যাব ধরল শাওনকে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়েরRead More
বিদায় সংবর্ধনার অপেক্ষায় বিদ্যালয়, এল শিক্ষকের মরদেহ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: একটি বিদায়ের দিন ছিল। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয়Read More



Comments are Closed