হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে কামইছড়া এলাকায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। আহত স্বপন মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বপন মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর নিহত আব্দুল্লাহর মরদেহ স্বজনরা সরাসরি বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীরRead More
হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদRead More



Comments are Closed