গোয়াইনঘাটে মানব পাচার চক্রের সদস্যসহ আটক ১৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদ এবং মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মানব পাচারের খবরের ভিত্তিতে এ ঘটনায় উপজেলার হাজিপুর বাজার থেকে আল আমিন আহমেদসহ ১০ জনকে আটক করা হয়। অভিযানে প্রতাপপুর বিওপির সদস্যরা অংশগ্রহণ করেন।
পৃথক অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, অবৈধ কার্যকলাপে জড়িত সকল আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধীRead More
বিশ্বনাথে আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরRead More



Comments are Closed