ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি অ্যাকাউন্ট বন্ধ, কারণ জানালো মেটা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বড় ধরনের ‘ক্লিনআপ অভিযান’ চালিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৬ সালের অন্যতম বড় এই অভিযানে কোটি কোটি ভুয়া ও দীর্ঘদিন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্বের বহু জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের ফলোয়ার সংখ্যায় হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই ‘গ্রেট পার্জ’ পর তার ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ কমে গেছে। শুধু কাইলি নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটরের ফলোয়ার সংখ্যাও রাতারাতি কমে যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর এই অভিযানে ইনস্টাগ্রামের নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি। সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী দাবি করেন, ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও প্রায় ৯০ লাখ ফলোয়ার কমে গেছে।
মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ রাখতে নিয়মিতভাবেই এমন পদক্ষেপ নেওয়া হয়। মূলত যেসব বট অ্যাকাউন্ট বা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রোফাইল ভুয়া লাইক, কমেন্ট ও ফলোয়ার বাড়াতে ব্যবহৃত হয়, সেগুলোই সরিয়ে ফেলা হয়েছে।
মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যায় পরিবর্তন দেখা যেতে পারে। তবে সক্রিয় ও প্রকৃত ফলোয়াররা এতে প্রভাবিত হননি।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফলোয়ার ও বট অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের আস্থা ধরে রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed