নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি ডেস্ক: অনেকেই ব্যস্ততার কারণে সব সময় হোয়াটসঅ্যাপে প্রবেশ করে অন্যদের পাঠানো সব বার্তা সময়মতো পড়তে পারেন না। এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য না জানার পাশাপাশি নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এ সমস্যা সমাধানে মেসেঞ্জার অ্যাপের আদলে ‘নোটিফিকেশন বাবল’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নোটিফিকেশন বাবল সুবিধা চালু হলে অন্য ওয়েবসাইট ব্যবহারের সময়ও হোয়াটসঅ্যাপে আসা বার্তার নোটিফিকেশন ফোনের পর্দায় বাবল আকারে দেখা যাবে। শুধু তাই নয়, বাবলের ওপর ক্লিক করে সরাসরি বার্তাটি পড়তে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ সব তথ্য তাৎক্ষণিক জানা যাবে।
নোটিফিকেশন বাবলের মাধ্যমে অন্যদের পাঠানো বার্তগুলো মূলত ফোনের পর্দায় ভাসমান আইকন হিসেবে দেখা যাবে। নতুন কোনো বার্তা এলে, একটি বাবল পপ-আপ হবে, যেখানে কন্ট্যাক্ট বা গ্রুপের প্রোফাইল ছবির সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ আইকন দেখা যাবে। এতে ট্যাপ করলে একটি ছোট চ্যাট উইন্ডো খুলবে, যার ফলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে মেসেজটি পড়তে ও উত্তর দিতে পারবেন।
নতুন এ সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। পরে আইফোন ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হতে পারে। তবে সুবিধাটি কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
Related News
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন
Manual8 Ad Code প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভারRead More
আপনার ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে
Manual5 Ad Code প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু যোগাযোগের মাধ্যমইRead More



Comments are Closed