পিতলের পাতে খোদাই করা কোরআনের দুর্লভ কপি জনসম্মুখে
ধর্ম ডেস্ক: মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্ট-এ অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে তামা ও পিতলের পাতে খোদাই করা বিরল ও প্রাচীন একটি কোরআন শরীফ। আঠারো শতকের এই অনন্য নিদর্শনটি দর্শক ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে জানা যায়, এই কোরআন শরীফটি কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং ইসলামী চারুকলার এক অসাধারণ উদাহরণ। ধাতব পাতের ওপর সূক্ষ্ম ও নিখুঁতভাবে আয়াত খোদাই করা হয়েছে, যা তৎকালীন শিল্পীদের দক্ষতা ও ধৈর্যের পরিচয় বহন করে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো কোরআন সংরক্ষণের দীর্ঘ ঐতিহাসিক ধারার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া। ইসলামের সূচনালগ্ন থেকে কোরআনকে সুরক্ষিত ও সুন্দরভাবে সংরক্ষণের যে প্রচেষ্টা মুসলিম উম্মাহ চালিয়ে এসেছে, তারই প্রতিফলন এই জাদুঘরে ফুটে উঠেছে।
এখানে চামড়া ও প্রাচীন কাগজে লেখা পাণ্ডুলিপির পাশাপাশি ধাতব পাতে খোদাই করা এই কোরআনটি ইসলামী ক্যালিগ্রাফির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান পেয়েছে। শিল্পবোদ্ধাদের মতে, এটি প্রমাণ করে যে কোরআন সংরক্ষণে কেবল কাগজ নয়, বরং সোনা, রুপা ও তামার মতো মূল্যবান ধাতুরও ব্যবহার করা হয়েছে- যা স্থায়িত্বের পাশাপাশি নান্দনিকতাকেও গুরুত্ব দিয়েছে।
মক্কার অন্যতম আকর্ষণ এই জাদুঘরটি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন নিদর্শনের সমন্বয়ে দর্শনার্থীদের সামনে ইসলামের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরছে। বিশেষ করে আঠারো শতকের এই দুর্লভ কোরআনটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed