ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন এই নির্দেশনা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো নাগরিক যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তাহলে তাকে নিজের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং এ বিষয়ে একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনো আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না। তবে আবেদনকারীর কাছে পাসপোর্ট থাকলে তাকে সেটির নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে।
এছাড়া লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, ভারতের নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারী তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে সংযোজন করা হবে।
উল্লেখ্য, ১সি তফসিলটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের জন্য প্রযোজ্য।
এর আগে ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে। এই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।
সাম্প্রতিক এই বিধি সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও দায়বদ্ধতাকে আরও কঠোর করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Related News
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতে গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যাRead More
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে প্রায় ৭০০
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় অববাহিকায় আঘাত হানা ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলেRead More



Comments are Closed