Main Menu

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮১

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত তিন শিশুর সকলের বয়স এক বছরের কম। এনিয়ে চলতি বছরে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দুই শিশুর মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত ৪০ শিশুর মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

Manual7 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭, উইমেন্স মেডিকেল হাসপাতালে ২, লায়ন্স শিশু হাসপাতালে ৮, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৭, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, নর্থ ইস্ট হাসপাতালে ৬ এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন।

সুনামগঞ্জে দিরাই ৫, শান্তিগঞ্জ ৭, জেলা সদর ৪৮, ছাতক ২, জগন্নাথপুর ৫ এবং বিশ্বম্ভরপুরে ১ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ১৯, বাহুবল ৫ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২ জন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code