ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।
তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল। খবর গালফ নিউজের।
অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এসব দেশে ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed