Main Menu

লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন

প্রবাস ডেস্ক: বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে যুক্তরাজ্যে লন্ডনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।গত সোমবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান।

মানববন্ধনে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ এবং দেশে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

মানবাধিকার কর্মী মাওলানা আব্দুল হান্নানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম মুকুল, মোর্শেদ আহমদ খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, মিনহাজ উদ্দিন খান, ইস্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ শিমুল, সাধারণ সম্পাদক রাহিদ আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহাব উদ্দীন, জামাল উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল, মোঃ মাজেদ হোসেন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মানবাধিকার নেতা মাওলানা মামুনুর রশিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা হেলাল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি অলিউর রহমান, আবুল কালাম আজাদ, ফাহাদ আহমদ নিশাত, আব্দুল হালিম, জাকওয়ান আহমদ, মোঃ মোহাইমিন রুম্মান, এনামুল হক, মোঃ শাহিদুর রহমান, মোঃ হারুন মিয়া, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মোঃ সাবিদ মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আমিনুর রহমান, শরিফ আহমেদ মোর্শেদ, সুমেনা বেগম, মহিলা শাখার সভানেত্রী নাদিয়া ফাতেমা, মোঃ মারজান খান তাহমিদ, হেলাল আহমদ, রেজাউল করিম রাব্বি ও ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অলিউল্লাহ নোমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে নিরাপদ শিক্ষাঙ্গন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপর| শিক্ষার্থীদের মাঝে ভয়, সন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টি করে কখনোই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়| জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদে রক্তের সাথে প্রতারণার ফল বর্তমান সরকারের জন্য ভালো হবেনা।

সভাপতির বক্তব্যে মুসলিম খান বলেন, আমরা একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও মানবিক বাংলাদেশ চাই| শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলবাজি ও সহিংসতা বন্ধ করে শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে| একইসাথে জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed