লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন।
বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবারও একই এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী প্রাণ হারান। সব মিলিয়ে এই হামলায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে।
দূতাবাস জানিয়েছে, গত ১১ মে রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
বুধবার লেবানিজ আর্মি ও লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেশী আরেক প্রবাসী বাংলাদেশি কর্মী রাজিব মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।
একই হামলায় নিহত করিম মিয়ার মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি ও রেডক্রস সেই মরদেহ উদ্ধার করতে পারেনি। দূতাবাস জানিয়েছে, মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed