সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২০ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা ছিল ৭০ শতাংশ।
গত ১৯ মে সকাল ৬টা থেকে ২০ মে সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed