কানাইঘাটে ভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট পৌরশহরে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী অভি দাসের (৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, গত সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি শেষে বের হওয়ার সময় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসকে একটি পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ি স্বজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার পর স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুশিক্ষার্থী অভি দাস মৃত্যুবরণ করে।
এ ঘটনায় ভ্যানগাড়ির চালক পৌরসভার বায়মপুর গ্রামের বশির আহমদের ছেলে সুফিয়ান আহমদ (২৬)-কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
নিহত অভি দাসের পিতা অশেষ দাস বাদী হয়ে গ্রেফতারকৃত সুফিয়ান আহমদকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১৮(৫)/২৬।
নিহত অভি দাসের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওরঘড়ি গ্রামে মামার বাড়িতে থেকে কানাইঘাটের প্রি-ক্যাডেট স্কুলে লেখাপড়া করত।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual4 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed