এক মাসের ছুটিতে যাচ্ছে শাবি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ মে থেকে ৪ জুন ক্লাস এবং ১৭ মে থেকে ৪ জুন বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো। তবে ৮ ও ৯ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এক মাসের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন ২৩ দিন।
Related News
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিতRead More



Comments are Closed