শাল্লায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু গগণ দাশ ৪নং শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, গেবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান শুকানোর খলায় কাজ করেছিল প্রতিবন্ধী শিশু গগণের মা সহ পরিবারের অন্যান্য লোকজন। হঠাৎ শিশু গগন দাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের লোকজন ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে নেমে খোঁজলে একজনের পায়ে লাগলে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। গ্রামের মানুষ প্রাথমিকভাবে শিশুর পেটের ভিতর থেকে পানি বের করার চেষ্টায় ব্যর্থ হয়ে শাল্লা স্থানীয় মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
এবিষয়ে ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা উত্তম কুমার দাশ জানান, গগণ দাশকে নিয়ে খলায় কাজ করেছিল তার পরিবারের লোকজন। অনেকক্ষণ দেখতে না পেয়ে স্কুলের সামনে ছোট বিলের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শাল্লা হসপিটালের নিয়ে যাওয়ার পর শুনেছি মারা গেছে। গগণ দাশ প্রতিবন্ধী ছিল।
শাল্লা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজীব বিশ্বাস বলেন, শিশুটিকে মেডিক্যালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed