Main Menu

ঈদ বোনাসের দাবিতে সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।

Manual3 Ad Code

২০ মে বিকেল ৫টায় নগরীর সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট পয়েন্টে জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, জিন্দাবাজর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক নাঈম আহমদ মোল্লাসহ প্রমুখ।

বক্তারা বলেন আসছে পবিত্র উৎসব ঈদ উল আযহা। দেশের মুসলমান সম্প্রদায় ঈদ আনন্দ উৎসবে মেতে উঠলেও হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকরা সে আনন্দ থেকে বারংবার বঞ্চিত হয়ে আসছে। শ্রমিকদের হাড়ভাঙ্গা খাটুনিতে মালিকপক্ষ মহাধুমধামে বাজারের সবথেকে বড় গরু দিয়ে ঈদ উৎসব উদযাপন করলেও যার শ্রম-ঘামে মুনাফার পাহাড় গড়ে তুলছে সেই শ্রমিকদের ঈদের আইন অধিকার হতে বঞ্চিত করা হয়। বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ধারা ২ (২ক) এবং বাংলাদেশ শ্রমবিধি-২০১৫ এর বিধি-১১১ (৫) অনুযায়ী সকল শ্রমিককে উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ প্রতি বছর ঈদ আসলে বেতন-বোনাসের দাবিতে হোটেল শ্রমিকদের আন্দোলন সংগ্রাম করতে হয়ে। মালিকের প্রতিষ্টানে সারা বছর কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও ঈদ আসলে প্রতিবারই শ্রমিকদের রাস্থায় মিছিল মিটিং, মালিকদের নিকট ধর্ণা দিতে হয়। শ্রমিকদের এই অসহায়ত্বের কথা বলার একমাত্র অবলম্বন হচ্ছে রাজপথ।

সমাবেশ থেকে অনতিবিলম্বে সকল হোটেল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের প্রেক্ষিতে মালিকদের প্রতি উদাত্ত আহবান জানান পাশাপাশি শ্রমিকদের ন্যায় সংগত আইনি পাওনা পরিশোধের প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

Manual3 Ad Code

বক্তারা বলেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরির দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code