Main Menu

সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। তার বয়স ৯ মাস। মারা যাওয়া শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

শনিবার (১৬ মে) রাতে সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জনে দাড়িয়েছে।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩১ শিশু।

Share





Related News

Comments are Closed