ভারতের পর্যটন ভিসা নিয়ে সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রণয় ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।
চলতি মাসের শুরুর দিকে ভারতীয় হাইকমিশনার বলেছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed