বাজারে আসছে নতুন নোট
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১৮ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১৮ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
এরই প্রচলনে দেওয়া নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক অন্যান্য মূল্যমান (২০, ৫০ ও ১০০) ব্যাংক নোটগুলো গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরে পর্যায়ক্রমে ইস্যু করা হবে।
গভর্নর স্বাক্ষরিত ও মুদ্রিত এসব মূল্যমান ব্যাংক নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। এসব নোটগুলোর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
Related News
৩১টি অ্যাপ ব্যবহার নিয়ে জরুরী সতর্কতা জারি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নানা গ্রুপেরRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশRead More



Comments are Closed