কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার সময় বাঁধা দিলে শ্বশুর বাড়ির লোকজন হামলা করে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক। সোমবার (১৩ জুলাই) রাত ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আব্দুল কাদির তার বক্তব্যে জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে মৌলভীবাজার আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে একই গ্রামের তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন। তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েRead More



































