৫ দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো: আরিফুল্লাহ জেলিন (২৬)। গত ৮ জুলাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কোয়াটার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না।
এ ব্যাপারে আরিফুল্লাহ জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু সিলেট বিমানবন্দর থানায় ৯ জুলাই একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
এই জিডির তদন্তে রয়েছেন বিমানবন্দর থানার এসআই অর্জুন চৌধুরী। তিনি আজ সোমবার বলেন, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আর কাজে যোগ দেননি জেলিন। ওসমানী বিমানবন্দর এলাকার কোয়াটারে তার সবশেষ অবস্থান শনাক্ত করা গেছে। এরপর থেকে খোঁজ মিলছে না। আমরা তাকে উদ্ধারে কাজ করছি।
জেলিনের মূল বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, জেলিন বাড়িও ফিরেননি। জেলিনের সন্ধান পেলে ০১৭৩৬ ৭৪২৭২৪ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed