Main Menu

সুনামগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া এলাকায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর জয় সরকার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জয় সরকার ওই গ্রামের বিনয় সরকারের ছেলে।

Manual6 Ad Code

শনিবার (১১ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশের হাওরে নৌকায় করে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।

Manual3 Ad Code

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নৌকা নিয়ে দীর্ঘ সময় ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১২ জুলাই) দুপুরে, প্রায় ২৪ ঘণ্টা পর ঘটনাস্থলের অদূরে পানিতে জয়ের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

Manual2 Ad Code

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code