Main Menu

সিলেটে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন।

Manual2 Ad Code

নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।

Manual2 Ad Code

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন জেলা প্রশাসক সকাল ১০টা থেকে অফিস করছেন।

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের ডিসি করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে মাত্র ১৮ দিনের মধ্যে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয় এবং পরবর্তীতে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সবশেষ গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আসে, আর চার দিনের মাথায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার দায়িত্ব পালনকালে একাধিক ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন। পাথর লুটপাট কাণ্ডের সময় তিনি সিলেটে যোগদান করেন এবং এরপর কয়েক লক্ষ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপনের উদ্যোগ নেন।

এছাড়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আনার তার উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

Manual6 Ad Code

গত ১২ জুন দুই মাজার পরিদর্শন করে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন তিনি।

এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং বহু বছরের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগও সিলগালা করা হয়। এই উদ্যোগ নিয়ে জনমনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া একদল একে স্বাগত জানালেও অন্য একটি অংশ প্রশাসনের মাধ্যমে দান ব্যবস্থাপনায় হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code