Main Menu

সিলেটে সড়ক-ফুটপাত দখল, ১৫ হকার আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (১২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এ কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১৫ জন হকারকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের হাটার জন্য উন্মুক্ত রাখতে এবং যানজট নিরসনে এই ধরণের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। রাস্তা দখল করে জনসাধারণের ভোগান্তি তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code