সিলেট ওসমানী হাসপাতালে চার ‘দালাল’ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের তৎপরতার অভিযোগের মধ্যে যৌথ অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১০টার দিকে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি, প্রতারণা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেট জেলার কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমন (৩০), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমেদ (৩৪), মৌলভীবাজার জেলার সদরRead More


































