Main Menu

সিলেটে পৌঁছে মৌলভীবাজারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যাত্রা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফর করবেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ।

নির্ধারিত সূচি অনুযায়ী- সকাল ১০টা ১৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এখানের আনুষ্ঠানিকতা শেষে সেই ঐতিহাসিক লাল সবুজ রংয়ের বাসে করে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জাতীয় সংসদের হুহপ জিকে গৌছসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভাগীয় কমিশনার. পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সিলেট থেকে সড়কপথে মৌলভীবাজার যাত্রাকালে নগরের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এছাড়া নগরের মালনীছড়া চা বাগান এলাকায় বিপুল সংখ্যক চা বাগানের শ্রমিক হাতে ফুল নিয়ে সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর গাড়িবহর পার হওয়ার সময় স্লোগান দিতে থাকেন তারা। অনেকে প্রধানমন্ত্রীল গাড়িতে ফুল ছিটিয়ে দেন।

বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। সফর সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর মৌলভীবাহজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে একটি রিসোর্টে দলীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, ইটের সলিং, সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ দ্রুতগতিতে শেষ করা হয়েছে।

জানা গেছে, দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

Manual4 Ad Code

বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

Manual6 Ad Code

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code