বান্ধবীকে ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ, বন্ধুসহ তিন যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৪ জুন) ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।
ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed