১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এটি বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিআরটিএ।
সোমবার (১৫ জুন) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, গণপরিবহনের ফিটনেস ইস্যু ও নবায়নের সময় সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ এর বিধি ৫৫-তে বর্ণিত আইটেমসমূহ পরীক্ষার পাশাপাশি জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত হয়ে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করতে হবে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed